রবিবার, ৮ নভেম্বর ২০২৬
ব্রেকিং
গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপ চক্রের মূলহোতা গ্রেফতার, মোটরসাইকেল ও স্ট্যাম্প উদ্ধার●গাজীপুরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী জিএমপি পুলিশ কমিশনার●ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।”●কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি।●কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুজনের অবস্থা আশঙ্কাজনক●পূবাইল থানা পুলিশের অভিযানে দস্যূতা মামলার আসামী গ্রেফতার, প্রাইভেটকার ও বাটন ফোন উদ্ধার●কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপ উদ্ধার হেলপার গ্রেপ্তার●গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান●
অপরাধ

কালীগঞ্জে উল্টারত পুলিশকে চাপা দিয়ে পালাল কাভার্ড ভ্যান, এসআইসহ নিহত ২

শফিকুল ইসলাম শেখ :

গাজীপুরের কালীগঞ্জে রাতের দায়িত্ব পালন করতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। একই ঘটনায় নিহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা। আহত হয়েছেন পুলিশের আরও দুই সদস্য।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গী ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে থাকা এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল মহাসড়কের পাশে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিল। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়।

এতে এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল ফজলে রবিব এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম আহত হন। পুলিশের দাবি, ধাক্কার পর এসআই মিজানুর রহমান কাভার্ড ভ্যানটির সঙ্গে আটকে পড়েন। চালক তাঁকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে ঘোড়াশালের দিকে পালিয়ে যান।

স্থানীয়দের সহায়তায় আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত ৩টা ৫৫ মিনিটে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসআই মিজানুর রহমান।

পিএসআই জাবেদ ওমর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কনস্টেবল ফজলে রবিবকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও চালককে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

নিহত রফিকুল ইসলাম রফিক মোল্লা কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুজতাহিদ ইসলাম ও ওসি মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *