রবিবার, ৮ নভেম্বর ২০২৬
ব্রেকিং
গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপ চক্রের মূলহোতা গ্রেফতার, মোটরসাইকেল ও স্ট্যাম্প উদ্ধার●গাজীপুরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী জিএমপি পুলিশ কমিশনার●ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।”●কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি।●কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুজনের অবস্থা আশঙ্কাজনক●পূবাইল থানা পুলিশের অভিযানে দস্যূতা মামলার আসামী গ্রেফতার, প্রাইভেটকার ও বাটন ফোন উদ্ধার●কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপ উদ্ধার হেলপার গ্রেপ্তার●গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান●
অপরাধ

পূবাইল থানা পুলিশের অভিযানে দস্যূতা মামলার আসামী গ্রেফতার, প্রাইভেটকার ও বাটন ফোন উদ্ধার

​শফিকুল ইসলাম শেখ :

গাজীপুরের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যূতা মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত একজন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশ আসামির হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি সিলভার রঙের করোলা ১১০ মডেলের প্রাইভেটকার এবং একটি বাটন ফোন উদ্ধার করে।

​গ্রেফতারকৃত আসামির নাম মো. সাকিব সরকার (১৯)। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার ইছাপুরা গ্রামের বিপ্লব সরকারের ছেলে এবং বর্তমানে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন টিএন্ডটি (আতাউর পুলিশের বাসা) এলাকার ভাড়াটিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে ভোর আনুমানিক ৫:১০ ঘটিকার সময় মামলার বাদী মো. রায়হান সিদ্দিক (২৯) পূবাইল থানাধীন মেঘডুবি সাকিনস্থ মাজুখান থেকে মেঘডুবীগামী রাস্তার তাজর উদ্দিন মোল্লা রোডের মাথায় পৌঁছালে অজ্ঞাতনামা তিনজন দস্যু তাকে মৃত্যুর ভয়ভীতি দেখায়।

এ সময় তারা বাদীর একটি সিলভার রঙের করোলা ১১০ মডেলের প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো গ-১৩-৭০৪৪), গাড়ির চাবি, প্যান্টের পকেটে থাকা নগদ ১০,৫০০ টাকা, একটি ইনফিনিক্স হট ৬০ মডেলের স্মার্টফোন (মূল্য আনুমানিক ২৭,০০০ টাকা) এবং একটি জিডিএল মডেলের বাটন ফোন (মূল্য আনুমানিক ২,০০০ টাকা) ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

​এ ঘটনায় ভুক্তভোগী বাদী পূবাইল থানায় দস্যূতার অভিযোগে এজাহার দায়ের করলে থানায় মামলা নং-১৬(১০)২৬, ধারা-৩৯২ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।
মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে এবং সঙ্গীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি মো. সাকিব সরকারকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার হেফাজত থেকে ছিনতাইকৃত সিলভার রঙের করোলা ১১০ মডেলের প্রাইভেটকার ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *