রবিবার, ৮ নভেম্বর ২০২৬
ব্রেকিং
গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপ চক্রের মূলহোতা গ্রেফতার, মোটরসাইকেল ও স্ট্যাম্প উদ্ধার●গাজীপুরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী জিএমপি পুলিশ কমিশনার●ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।”●কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি।●কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুজনের অবস্থা আশঙ্কাজনক●পূবাইল থানা পুলিশের অভিযানে দস্যূতা মামলার আসামী গ্রেফতার, প্রাইভেটকার ও বাটন ফোন উদ্ধার●কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপ উদ্ধার হেলপার গ্রেপ্তার●গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান●
গাজীপুর

গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

শফিকুল ইসলাম শেখ :

গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের কামারগাঁও, বিন্দান, সমরসিংসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, এবং বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন সরকার, এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন এবং পূজা উদ্‌যাপনে সহযোগিতার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখা সমাজের সবার দায়িত্ব।
স্থানীয় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের খোঁজখবর নেওয়া এবং তাঁদের পাশে থাকার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *