রবিবার, ৮ নভেম্বর ২০২৬
ব্রেকিং
গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপ চক্রের মূলহোতা গ্রেফতার, মোটরসাইকেল ও স্ট্যাম্প উদ্ধার●গাজীপুরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী জিএমপি পুলিশ কমিশনার●ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।”●কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি।●কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুজনের অবস্থা আশঙ্কাজনক●পূবাইল থানা পুলিশের অভিযানে দস্যূতা মামলার আসামী গ্রেফতার, প্রাইভেটকার ও বাটন ফোন উদ্ধার●কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপ উদ্ধার হেলপার গ্রেপ্তার●গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান●
অপরাধ

পূবাইলে অস্ত্রসহ চারজনগ্রেপ্তার, অস্ত্র আইনে মামলা

শফিকুল ইসলাম শেখ :

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকা থেকে দুটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো চাপাতি ও একটি ধারালো ছোরারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।

​গত ১৫ অক্টোবর রাতে পূবাইল থানাধীন করমতলা এলাকার এপিএস গার্মেন্টসের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকার মো: আশরাফ আলী (২৬) কাশিমপুর থানার হাতিমারা এলাকার মেহেদী হাসান রাব্বি (৩৫) একই এলাকার মো: আনোয়ার হোসেন (৩৬) এবং নরসিংদী সদরের নজরপুর এলাকার বাসিন্দা ও বর্তমানে পূবাইলের মাজুখানের ভাড়াটিয়া কিশোর মো: মাসুদ (১৬)।

​পুলিশ জানায়, পূবাইল থানার এসআই মো: রুহুল আমিনের নেতৃত্বে এএসআই আজিজুল হক ও এএসআই গোলাম সারোয়ারসহ পুলিশের একটি দল রাতে টহল দেওয়ার সময় করমতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ওই স্থানে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়।

​পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আশরাফ আলী ও কিশোর মাসুদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু, মেহেদী হাসান রাব্বির কাছ থেকে একটি সাড়ে ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের লোহার চাপাতি এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ১৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

​পূবাইল থানা সূত্রে জানানো হয়, উদ্ধার করা দেশীয় অস্ত্রগুলো জব্দতালিকা করে আসামিদের থানায় নেওয়া হয়। এ ঘটনায় পূবাইল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *