রবিবার, ৮ নভেম্বর ২০২৬
ব্রেকিং
গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপ চক্রের মূলহোতা গ্রেফতার, মোটরসাইকেল ও স্ট্যাম্প উদ্ধার●গাজীপুরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী জিএমপি পুলিশ কমিশনার●ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।”●কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি।●কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুজনের অবস্থা আশঙ্কাজনক●পূবাইল থানা পুলিশের অভিযানে দস্যূতা মামলার আসামী গ্রেফতার, প্রাইভেটকার ও বাটন ফোন উদ্ধার●কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপ উদ্ধার হেলপার গ্রেপ্তার●গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান●
অপরাধ

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

শফিকুল ইসলাম শেখ:

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
গাজীপুরের পূবাইল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার (২ অক্টোবর)মধ্যেরাতে পূবাইল থানার হায়দারাবাদ শুকন্দিবাগ এলাকা লাল ব্রিজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর ৪ নম্বর ব্লকের মো. লেবু মিয়ার ছেলে মো. আতিকুল ইসলাম রাকিব (১৯), দত্তপাড়া মোল্লাবাড়ি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মো. শুভ রাহাত (২০) এবং একই এলাকার এরশাদ নগর ৪ নম্বর ব্লকের আব্দুল আলেফের ছেলে মো. ফয়সাল আহম্মেদ (১৯)।

পুলিশ জানায়, হায়দারাবাদ শুকন্দিবাগ এলাকায় একদল যুবক ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি সুইচ গিয়ার ও একটি স্টিলের চাকু জব্দ করা হয়।

​পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *