বেলাই বিলে কিশোরীরমরদেহ পরিচয় মিললো

শফিকুল ইসলাম শেখ :
গাজীপুর সদর উপজেলার বড় কয়ের পশ্চিম পাড়া পাশে বয়ে যাওয়া বেলাই বিল থেকে উদ্ধার হওয়া স্কুল ড্রেস পরা কিশোরীর পরিচয় সনাক্ত হয়েছে। তার নাম তানজিনা (১৭) তার পিতা নবী হোসেন তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায়। শনিবার ১৭ অক্টোবর বেলা ১২ টার দিকে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়েক পশ্চিম পাড়া এলাকা বেলাইবিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ জানা গেছে গত ১৬ অক্টোবর থেকে তানজিনা নিখোঁজ ছিল। এ ঘটনায় MD Rayhan নামর একটি ফেসবুক আইডি থেকে তাকে খুঁজে পেতে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে দেওয়া মোবাইল নম্বরের যোগাযোগের মাধ্যমে কিশোরীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী তানজিনা মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা জানান সকালে বিলের পানিতে কিশোরীর মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন।পরে জয়দেবপুর থানায় আমতলীর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আমতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই বাবুল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তানজিনার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময় মরদেহকে কেন্দ্র করে এলাকাবাসীর বিতর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।



