রবিবার, ৮ নভেম্বর ২০২৬
ব্রেকিং
গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপ চক্রের মূলহোতা গ্রেফতার, মোটরসাইকেল ও স্ট্যাম্প উদ্ধার●গাজীপুরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী জিএমপি পুলিশ কমিশনার●ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।”●কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি।●কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুজনের অবস্থা আশঙ্কাজনক●পূবাইল থানা পুলিশের অভিযানে দস্যূতা মামলার আসামী গ্রেফতার, প্রাইভেটকার ও বাটন ফোন উদ্ধার●কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপ উদ্ধার হেলপার গ্রেপ্তার●গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান●
গাজীপুর

গাজীপুরে চার শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের শারদীয় উপহার বিতরণ

শফিকুল ইসলাম শেখ :

গাজীপুরে চার শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের শারদীয় উপহার বিতরণ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সম্প্রীতি ও উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাজীপুর জেলা পরিষদ চার শতাধিক পূজামণ্ডপে শারদীয় উপহারসামগ্রী বিতরণ করেছে। জেলা পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই কার্যক্রমে মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বুধবার দুপুরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উৎসব। মন্দিরগুলোর সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে জেলা পরিষদের এই উদ্যোগ সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী তার বক্তব্যে জানান, তারেক রহমানের নির্দেশনায় ও অনুপ্রেরণায় এবারের দুর্গাপূজায় এই উপহারসামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, গাজীপুর জেলা পরিষদের ইতিহাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ ধরনের ব্যাপক উদ্যোগ এবারই প্রথম। ভবিষ্যতেও সকল সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াতে এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *