রবিবার, ৮ নভেম্বর ২০২৬
ব্রেকিং
গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপ চক্রের মূলহোতা গ্রেফতার, মোটরসাইকেল ও স্ট্যাম্প উদ্ধার●গাজীপুরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী জিএমপি পুলিশ কমিশনার●ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।”●কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি।●কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুজনের অবস্থা আশঙ্কাজনক●পূবাইল থানা পুলিশের অভিযানে দস্যূতা মামলার আসামী গ্রেফতার, প্রাইভেটকার ও বাটন ফোন উদ্ধার●কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপ উদ্ধার হেলপার গ্রেপ্তার●গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান●
গাজীপুর

জামিনের অপেক্ষায় থেকে গাজীপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

​শফিকুল ইসলাম শেখ :

জামিনের অপেক্ষায় থাকা অবস্থায় ১৪ ই অক্টোবর রাতে গাজীপুর কারাগারে মোবারক হোসেন (৪৫) অসুস্থ হওয়ার পর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ডাক্তার আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে বলে জানান । তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ড মেঘডুবি এলাকার মৃত আহসান উল্লাহর ছোট ছেলে।
​পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে,এক মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
​জানা যায়, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচার-প্রচারণা চালানো এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে আটক করে পূবাইল থানা পুলিশ। পরবর্তীতে গাজীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
দুই মাস ​ধরে কারাগারে থাকা অবস্থায় জামিনের অপেক্ষায় ছিলেন তিনি। আজ বাদ মাগরিব মরহুমের নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *