রবিবার, ৮ নভেম্বর ২০২৬
ব্রেকিং
গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপ চক্রের মূলহোতা গ্রেফতার, মোটরসাইকেল ও স্ট্যাম্প উদ্ধার●গাজীপুরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী জিএমপি পুলিশ কমিশনার●ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।”●কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি।●কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুজনের অবস্থা আশঙ্কাজনক●পূবাইল থানা পুলিশের অভিযানে দস্যূতা মামলার আসামী গ্রেফতার, প্রাইভেটকার ও বাটন ফোন উদ্ধার●কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপ উদ্ধার হেলপার গ্রেপ্তার●গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান●
অপরাধ

​গাজীপুরের পূবাইলে দেশীয় অস্ত্রসহ আটক-২

শফিকুল ইসলাম শেখ :

14 October, 2026

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হারবাইদ এলাকা থেকে ১টি বড় ধারালো চাকু ও ১টি সুইচ গিয়ার চাকুসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন-
১. মোঃ সফিকুল ইসলাম সাজু (৩২), পিতা-মৃত আঃ রশিদ, মাতা-মৃত শামসুন্নাহার, সাং-হারবাইদ (নন্দিবাড়ী), ওয়ার্ড নং-৪২, থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর।
২. সিয়াম (২৫), পিতা-মৃত কাজল খন্দকার, মাতা-শাহনাজ বেগম, সাং-খরতৈল (ব্যাংকপাড়া), থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর।

পুলিশ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর ২০২৬ তারিখে পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন খান সঙ্গীয় এএসআই (নিঃ) সুমন মিয়া ও ফোর্সসহ পূবাইল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন হারবাইদ মধ্যপাড়া সাকিনস্থ আল-আরাফাহ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে উক্ত দুই আসামিকে সন্দেহজনকভাবে আটক করা হয়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের হেফাজত তল্লাশী করে স্টিলের তৈরি ১টি বড় ধারালো চাকু (যাহার বাটসহ মোট দৈর্ঘ্য ২৩.৫ ইঞ্চি এবং ধারালো অংশের দৈর্ঘ্য ১৬.৫ ইঞ্চি) এবং লোহার তৈরি ১টি ধারালো সুইচ গিয়ার চাকু (খোলা অবস্থায় দৈর্ঘ্য ১০ ইঞ্চি ও বন্ধ অবস্থায় ৫ ইঞ্চি) উদ্ধার করা হয় এবং জব্দ করা হয়।
​জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বিধি মোতাবেক ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *