রবিবার, ৮ নভেম্বর ২০২৬
ব্রেকিং
গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপ চক্রের মূলহোতা গ্রেফতার, মোটরসাইকেল ও স্ট্যাম্প উদ্ধার●গাজীপুরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী জিএমপি পুলিশ কমিশনার●ফেসবুক আইডিতে বিএনপি’র নেতার নামে মিথ্যা অপপ্রচার থানায় অভিযোগ।”●কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি।●কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুজনের অবস্থা আশঙ্কাজনক●পূবাইল থানা পুলিশের অভিযানে দস্যূতা মামলার আসামী গ্রেফতার, প্রাইভেটকার ও বাটন ফোন উদ্ধার●কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপ উদ্ধার হেলপার গ্রেপ্তার●গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান●
গাজীপুর

পূবাইলে প্লাস্টিকের গোডাউন ও ভাঙ্গারি দোকানে আগুন

শফিকুল ইসলাম শেখ :

৪ ই অক্টোবর রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে পূবাইলে প্লাস্টিকের গোডাউন ও ভাঙ্গারি দোকানে আগুন।
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালিগঞ্জ ও ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে প্লাস্টিকের ভাঙারি গোডাউন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণে সড়কে দীর্ঘ যান জটে সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকায় উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

মহানগরীর ৪০নং ওয়ার্ড এর মাজুখান এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পূবাইল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,গোডাউনের ভিতরে কভার তার পুরে তামা বের করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হইতে পারে । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে টঙ্গী-কালিগঞ্জ ও ঘোড়াশাল আঞ্চলিক সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। বর্তমানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাপণের কাজ শেষ পর্যায়ে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে, এখন নির্বাপণের কাজ চলছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই আমি সহ পূবাইল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পুলিশ তাদের সহযোগিতা করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে যান চলাচলও স্বাভাবিক হয়ে যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *