গাজীপুরের পূবাইলে বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম মোল্লার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

শফিকুল ইসলাম শেখ :
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ড খিলগাঁও এলাকার বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ ব্যক্তি আলহাজ্ব আব্দুস সালাম মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (আজ) নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি সাবেক যুবলীগ নেতা আমিনুল মোল্লার সম্মানিত পিতা।
তাঁর এই আকস্মিক ও চিরবিদায়ে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মরহুমের জানাজার নামাজ আজ মরহুমের নিজ বাড়িতে মাগরিবের পর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে স্থানীয়
পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।



